বেআইনি বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের
দি নিউজ লায়ন; রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়ার কড়া বার্তার পর অবশেষে বেআইনি বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল, হাতিহলকা সহ বিভিন্ন এলাকায় নদীগর্ভ থেকে মেশিন লাগিয়ে তুলে নেওয়া চলছে বালি। প্রতিদিন কয়েক হাজার লরিতে করে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে বালি। এছাড়াও গত কয়েকদিনে বালি বোঝাই গাড়ীর ধাক্কায় মৃত্যু হয়েছে একাধিক মানুষের। তাই এই সমস্ত বেআইনি কাজ বন্ধ করতে তৎপর হয়েছে জেলা পুলিশ প্রশাসন।
শনিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত মনিদহ এলাকায় পুলিশ অভিযানে নেমে বালি উত্তোলনের মেশিন সমেত ৭ টি বালি বোঝাই লরি আটক করে।ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দিনেশ কুমার। উল্লেখ করা যায় যে পশ্চিম মেদিনীপুর জেলার কংসাবতী নদীর নদী গর্ভ থেকে মেশিন দিয়ে বালি তুলে বেআইনিভাবে পাচার করত এক শ্রেণীর বালি মাফিয়ারা ।যার ফলে নড়েচড়ে বসে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ।তাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বেআইনিভাবে বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।তাই শনিবার ওই বেআইনি বালি খাদান গুলির বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ অভিযান চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Post a Comment